সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া | চ্যানেল খুলনা

ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য মার্কিন দূতাবাসে আঙুলের ছাপ দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ( ২৭ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। পরে বিকাল ৩টা ৫০ মিনিটে তিনি বাসায় ফেরেন।

সূত্র জানায়, বিশেষায়িত চিকিৎসার জন্য ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা। সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন।

লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন খালেদা জিয়া।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিন: মাহবুব উদ্দিন খোকন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।