সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে একাধিক মামলার আসামী এবার গাঁজাসহ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে একাধিক মামলার আসামী এবার গাঁজাসহ গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে একাধিক মাদক মামলার আসামীকে এবার গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বুধবার (১৩ নভেম্বর) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারী মনির শেখ (৪৫) উপজেলার বারাশিয়া এলাকার মৃত হামিদ শেখের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল বারাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মনির মাদক কারবারী মনির শেখকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো দুই মাদক কারবারী পালিয়ে গেছে। তারা হলেন চাকুলী এলাকার রাজন শিকারী এবং একই এলাকার মিরুজুল নিকারী।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মাদক কারবারী তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এরমধ্যে গ্রেপ্তারকৃত মাদক কারবারী মনির শেখের বিরুদ্ধে এর আগে থানায় ১৬টি মাদক মামলা আছে। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে। মাদক নিমূল্যে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।