সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নওয়াপাড়ায় ৪ দোকান আগুনে, ক্ষতির পরিমাণ ১৫ লাখ | চ্যানেল খুলনা

নওয়াপাড়ায় ৪ দোকান আগুনে, ক্ষতির পরিমাণ ১৫ লাখ

যশোরের অভয়নগরে অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান, একটি ওয়েল্ডিং দোকান ও একটি স্টেশনারি দোকানসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গল রেলগেট সংলগ্ন আনু ভান্ডার বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মার্কেট মালিকের ছেলে আলমগীর হোসেন জানান, শুক্রবার দুপুর ১টার দিকে জুমার নামাজের প্রস্তুতির সময় মার্কেটের একটি দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার ২৫ মিনিট পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ পর্যন্ত আগুনে একটি আসবাবপত্রের দোকান, একটি ওয়েল্ডিং স্টোর এবং একটি অফিস সরবরাহের দোকানসহ চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ কমপক্ষে ১৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী পলাশ খান বলেন, ‌’শুক্রবার বন্ধের দিন হওয়ায় বাড়িতে ছিলাম।

খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সম্প্রতি একটি সমিতি থেকে ঋণ করে অনেক দামি দামি ফার্নিচার তৈরি করেছিলাম। এখন সব শেষ। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

নওয়াপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, শুক্রবার জুমার নামাজের আগে বেঙ্গল রেলগেট এলাকা থেকে আগুনের খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। চারটি দোকানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

সরকারি ছুটির মধ্যেই খোলা থাকবে বেনাপোল বন্দর

শার্শা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতে আটক ৭ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।