সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় এক লাখ চার হাজার ৭১ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে | চ্যানেল খুলনা

খুলনায় এক লাখ চার হাজার ৭১ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর থেকে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩২ হাজার ৭৪৩ কিশোরীকে এবং খুলনা জেলার নয়টি উপজেলায় ৭১ হাজার তিনশত ২৮ কিশোরীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করা হবে।

মঙ্গলবার দুপুরে খুলনা সিভিল সার্জন দপ্তরের সম্মেলনকক্ষে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসকল তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।

সভায় খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এটিএন বাংলার ব্যুরো প্রধান এস এম হাবিব, মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা প্রমুখ বক্তৃতা করেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে টিকাদানের বিশদ বিষয় তুলে ধরেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজীব।

সকালে একইস্থানে এইচপিভি বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুরকে লক্ষ্য করে গুলি

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।