সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দাকোপে তিনটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন | চ্যানেল খুলনা

দাকোপে তিনটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন

দাকোপ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রবিবার (১৩ অক্টোবর) উপজেলার তিনটি ইউনিয়ন (লাউডোব,কৈলাশগঞ্জ,বানিয়াশান্তা) পৃথক পৃথক সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন সম্পন্ন হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা তাবারক হুসাইন, হাফেজ আব্দুল কাদের সানা, সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম, বামুক সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম, চালনা পৌরসভা সভাপতি আলহাজ্ব আবু দাউদ, সেক্রেটারি অবঃ সেনা কর্মকতা আক্তারুজ্জামান।

লাউডোব : রবিবার সকাল ১০ টায় লাউডোব কালিকাবাটি দারুস সুন্নাহ মাদ্রাসা অডিটোরিয়ামে হাফেজ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাউডোব ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাফেজ মাহমুদুল্লাহকে সভাপতি, আনোয়ারুল ইসলামকে সহ সভাপতি, ক্বারী মোয়াজ্জেম বিল্লাহকে সেক্রেটারি, হাবিবুর রহমান শেখকে জয়েন্ট সেক্রেটারি করে ১৮ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।

বানিয়াশান্তা : এদিকে রবিবার দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বানিয়াশান্তা ইউনিয়ন সম্মেলন বানিয়াশান্তা বাজারে মুফতী উবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুফতী উবায়দুল্লাহ সভাপতি ও মুফতী ওয়ালিউল্লাহকে সেক্রেটারি করে ১৮ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।

কৈলাশগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশ কৈলাশগঞ্জ ইউনিয়ন সম্মেলন বরিবার বিকাল ৩ টায় ভুটেমারি জিরনুরাইন হাফেজিয়া মাদ্রাসায় মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুহাম্মদ আব্দুর রহমানকে সভাপতি ও মাওলানা আব্দুল্লাহকে সেক্রেটারি করে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।