সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী আন্দোলন খুলনা সোনাডাঙ্গা থানার সদস্য সংগ্রহের কর্মসূচি উদ্বোধন | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা সোনাডাঙ্গা থানার সদস্য সংগ্রহের কর্মসূচি উদ্বোধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ, মানুষ ও ইসলামের যে কী দূরাবস্থা তা বিগত সময়ে দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠার কল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে বুঝাতে হবে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আয়োজিত দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সোনাডাঙ্গা থানার সদস্য সংগ্রহের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

প্রধান অতিথি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সন্ত্রাস মুক্ত, দখলবাজ, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশপ যোগ দেয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ কবির হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু গালিব, থানা সহ-সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, মোঃ নুরুজ্জামান বাবুল, মুফতি দেলোয়ার হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ মোস্তফা জামান, মোঃ আব্দুল মোতালেব, মোঃ আবু হানিফ, মোঃ আব্দুস সালাম সরদা, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ আব্দুর রহিম, মোঃ আবুল বাশার বাদশা, মোঃ মেহেদী হাসান গিয়াস, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাশরাফি মুর্তজা সহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে একযোগে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে। সারাদেশে সাধারণ মানুষ, আইনজীবী, শ্রমজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ পীর সাহেব চরমোনাই’র আপোসহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পুরণ করে সদস্য হচ্ছেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।