সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননার প্রতিবাদে দৌলতপুরে যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল | চ্যানেল খুলনা

ভারতে মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননার প্রতিবাদে দৌলতপুরে যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে অবমাননা এবং তাতে বিজেপি নেতার সমর্তনের প্রতিবাদে খুলনা দৌলতপুর মুকুল ভান্ডার মোড়স্থ দেয়ানা পাবলা ঈদগাহ ময়দানে দেয়ানা পূর্বপাড়া নবীপ্রেমিক যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় দৌলতপুর সুলতানিয়া জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব মুফতি নাজমুল হাসান এর সভাপতিত্বে ও হাফেজ মুহা: মিরাজুল এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন মাও: মুফতি জাকারিয়া,মুফতি ফয়সাল আহমাদ,মুফতি আল আমিন,মুফতি হুসাইন মোহাম্মদ জুম্মান,মুফতি আবু হুরায়রা,মাও: আবুল কালাম, মুফতি মুজাহিদুল ইসলাম,মাও: নাসির উদ্দীন,মাও: গোলাম মোস্তফা বাঙ্গালি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আরিফ বিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বি এল কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহা.শোয়াইব আলম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মুহা.শাহরিয়ার তাজ সহ প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি পাবলা মুকুল ভান্ডার মোড় থেকে শুরু করে দেয়ানা-পাবলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামনে দেয়ানা পাবলা ঈদগাহ ময়দানে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।