সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বরিশাল সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

বরিশাল সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের, দেশে চলমান বন্যায় নিহতদের এবং সমিতির প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অদ্য খুলনার কালেক্টরেট মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় বিষয়ের উপরে আলোচনা করেন, কাজী নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, রোটারিয়ান আলতাফ হোসেন,আব্দুর রাজ্জাক, এডভোকেট মুফতি শহিদুল ইসলাম, শিক্ষক আবুল কালাম, আব্দুস সালাম মোল্লা, হুমায়ুন কবীর বালি, মোহাম্মদ আলী হোসেন,আবুল হাসান শেখ, লিটন হাওলাদার প্রমূখ।

সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা:) এর জন্ম ও ওফাত দিবসের তাৎপর্য তুলে ধরে পার্থিব জীবনের প্রতিটি স্তরে নবীর শিক্ষা অনুসরণের আহ্বান জানান।

সভা থেকে সম্প্রতি ইন্তেকালকৃত নগরীর বাস্তুহারা এলাকার বাসিন্দা সমিতির আজীবন সদস্য আলহাজ্ব মোক্তার আলী হাওলাদার (৭৬) সহ সমিতির প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্যও খাস করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহা. মুজিবর রহমান খন্দকার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।