সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চাঁদাবাজীর অভিযোগে তেরখাদা বিএনপি’র চার নেতাকে শোকজ | চ্যানেল খুলনা

চাঁদাবাজীর অভিযোগে তেরখাদা বিএনপি’র চার নেতাকে শোকজ

চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তেরখাদা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বাবু মোল্লা, সদস্য ফেরদৌস মেম্বার, গাউস মোল্লা ও রবিউল ইসলাম লাকুকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে কারণদর্শাও নোটিশ দেয়া হয়।

কারণদর্শাও নোটিশে বলা হয়েছে, শেখ হাসান আল মামুন নামের জনৈক ব্যক্তিকে মারধর করে মুক্তিপণ হিসেবে ১৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। দুই লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে এবং বাকি ১১ লাখ টাকার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। বিষয়টি হাসান আল মামুন খুলনা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন। এটি সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তিনদিনের ভিতর লিখিত জবাব খুলনা জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব বরাবরে অথবা ৬নং কে.ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে প্রেরণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।