সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আগামী ১৩ই সেপ্টেম্বর দৌলতপুরে ইসলামী আন্দোলন এর গণসমাবেশ | চ্যানেল খুলনা

আগামী ১৩ই সেপ্টেম্বর দৌলতপুরে ইসলামী আন্দোলন এর গণসমাবেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার ,দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন , বন্ধ মিল কলকারখানা চালু এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর দুপুর ২টায় খুলনার দৌলতপুর কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

গণ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক মাওলানা শোয়াইব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন ও জয়েন্ট সেক্রেটারী প্রভাষক আবু গালিব।

গণসমাবেশ সফল করার জন্য সকল পর্যায়ের নেতা-কর্মী,মেহনতী মানুষ,ছাত্র-জনতা ও দৌলতপুর বাসীদের উপস্থিত হওয়ার আহব্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন, সহ-সভাপতি তরিকুল ইসলাম কাবির,সেক্রেটারী আলফাত হোসেন লিটন,ইসলামী যুব আন্দোলন দৌলতপুর থানা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন বন্দ,সেক্রেটারি মহাসিন হোসেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মুহাঃ শাহরিয়ার তাজ,ইসলামী শ্রমিক আন্দোলন দৌলতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব কাউছার শেখ,সেক্রেটারী শিমুল ব্যাপারী,রবিউল ইসলাম রবি, মোঃ মাসুদুর রহমান, শাহাজান ব্যাপারী,মোঃ নাজমুল শিকদার, মোঃবশির উদ্দীন,আলহাজ্ব লুৎফর রহমান,মোঃ মিলন প্রমুখ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।