সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বৈরাচার হাসিনা সরকারের দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন পালন | চ্যানেল খুলনা

স্বৈরাচার হাসিনা সরকারের দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন পালন

স্বৈরাচার হাসিনা সরকারের আমলে অপরাধমূলক কর্মকাণ্ড করায় পুলিশ বাহিনীর পেটোয়া দুই কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন।

তেরখাদা টিএনটি চত্বরে ২৩ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় তেরখাদা উপজেলা বিএনপি’র উদ্যোগে মানববন্ধনে অবিলম্বে অতিঃ আইজিপি (অবঃ) শেখ মারুফ হাসান, অতিঃ ডিআইজি শেখ মেহেদী হাসান পলাশকে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কাউছার আলী। তিনি বলেন, খুনি শেখ হাসিনা সরকারের কুলাঙ্গারেরা আমাদের ঘরে থাকতে দেয়নি। এই দুষ্কৃতিকারী দলের সদস্যরা আমাদের উপর নানাভাবে মামলা-হামলা চালিয়েছে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাউছার আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ একরাম হোসেন জমাদার, যুবদলের আহবায়ক মোল্লা হুমায়ুন কবির,
যুগ্ন আহবায় সেখ আজিবার রহমান, রবিউল ইসলাম লাকু, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, শেখ ওহিদ, মোঃ রমিজ, ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগর, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদ চৌধুরী আছাবুর রহমান, মোঃ ফোরকান, হাসিব ফকির, মোঃ আসাদ, তালেব শেখ, মুন্না পারভেজ, ইকরামুল শিকদার, উপজেলা বিএনপি’র সদস্য মোল্লা পাবেল আহমেদ প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।