সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পরাজিত শক্তি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে চায় : খুলনা ইসলামী আন্দোলন | চ্যানেল খুলনা

পরাজিত শক্তি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে চায় : খুলনা ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার রবিবার (১১ আগষ্ট) সন্ধ্যায় এক জরুরী সভা খালিশপুর গোয়ালখালীতে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের নজিরবিহীন পরাজয় নিশ্চিত হয় গত ০৫ আগস্ট, কিন্তু পরাজিত শক্তি নিজেদের অপরাধের পাল্লা আরও ভারি করতে দেশের বিরুদ্ধে একেরপর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভ্যুত্থানের পর থেকে দেশকে অস্থিতিশীল করতে কোথাও ডাকাতি, কোথাও ভাংচুর-অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের সঙ্গে ঘুরেফিরে তাদের সম্পৃক্ততার খবর আসছে৷ এই পর্যায়ে তারা দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে মরিয়া হয়ে উঠেছে। যেখানে দিনরাত এক করে ছাত্র-জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মী এবং মাদরাসার ছাত্র-শিক্ষকরা সারাদেশে ধর্মীয় উপাসনালয় ও তাদের স্থাপনা পাহারা দিয়ে গোটা পৃথিবীতে নজীর স্থাপন করছে, সেখানে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা ফায়দা লোটার চেষ্টা করছে। এমতঅবস্থায় সকলকে শান্ত থাকা, গুজবে কান্না দেয়া ও অন্তবর্তীনকালীন সরকারকে সার্বিকভাবে সহযোগিতার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, নগর জয়েন্ট সেক্রেটারী প্রভাষক আবু গালিব, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ রেজাউল করীম, নগর সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।