সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনী কে সহযোগিতার অংশ হিসেবে দলটির পক্ষ থেকে রোববার সকালে এ কর্মসূচি পালন করা হয়। রবিবার (১১ আগস্ট) সাড়ে ১১ টার দিকে শান্তি মিছিল টি আদালত এলাকা শুরু করে জিরোপয়েন্ট হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার চৌরাস্তা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপি নেতা এডভোকেট জি এম আঃ সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহম্মেদ, মেছের আলী সানা,আসাদুজ্জামান ময়না, হাবিবুর রহমান, প্রভাষক ইকবাল হোসেন, মাষ্টার বাবর আলী গোলদার, তোফাজ্জেল সরদার, আবু মুছা সরদার, আইনজীবী সাইফুদ্দিন সুমন , আবুল কাশেম সরদার, জেলা যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, শামসুজ্জামান, শহিদুর রহমান শহীদ, জেলা ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোজিৎ ঘোষ দেবেন,পৌর আহবায়ক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ সরদার ও আসাদুজ্জামান মামুন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।