সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বাজেটে অনুমোদন | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বাজেটে অনুমোদন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৪ কোটি ৯৫লাখ ৭৪ হাজার ৪৫৮ টাকা ২৪ পয়সার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (৩ জুন) কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে আয়োজিত এক সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়।

বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।

এসময় শিক্ষাবিদ আলহাজ্ব সিদ্দিক আলী, মনজিলা বেগম, মোঃ হাফিজুর রহমান কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় বাজেট সভায় প্রধান অতিথি স্বপন দাশ বাজেট পর্যালোচনা বিষয়ক মূল্যবান বক্তব্য প্রদান করেন। বাজেট সভায় বাজেট উপস্থাপন করেন, অধ্যক্ষ বটু গোপাল দাস।

এছাড়াও বাজেট সভায় পর্যালোচনা বিষয়ক বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মোঃ সিরাজুল ইসলাম মল্লিক, মৃত্যুঞ্জয় কুমার দাস সালমা খাতুন, আলহাজ্ব শেখ সিদ্দিক আলীসহ প্রমুখ। শেষে প্রধান অতিথি কলেজের উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ ১৮ বছরের তরুণ গ্রেপ্তার

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ ফেনীর যুবক গ্রেপ্তার

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।