সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মনিরামপুর নিসচা'র ব্যতিক্রমী উদ্যোগ | চ্যানেল খুলনা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মনিরামপুর নিসচা’র ব্যতিক্রমী উদ্যোগ

নিরাপদ সড়ক চাই মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১৭ মে) মনিরামপুর উপজেলার গোপালপুর পশ্চিম পাড়া জামে মসজিদে- সড়কে দুর্ঘটনা প্রতিরোধে মসজিদ ভিত্তিক কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মধ্যে মসজিদের প্রবেশপথে সচেতনতামুলক প্লাকার্ড ও ব্যানারে সড়কে চলাচল সংক্রান্ত সচেতনতামূলক স্লোগান প্রদর্শন ও আগত সকল মুসল্লীদের সামনে সড়কে নিরাপদ চলাচলের জন্য নানামুখী কৌশলের উপর আলোচনা করেন নিসচা মনিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক, খুলনা বেতারের নাট্যকার, একাধিক বইয়ের লেখক ও শিক্ষামূলক প্রশিক্ষক মোঃ মুনছুর আলী, এছাড়াও সূচনা বক্তব্য রাখেন নিসচা মনিরামপুর উপজেলা শাখার সদস্য সচিব ও জাতীয় কমিটির সদস্য এস. এম. হাফিজুর রহমান।

আগত মুসল্লিরা সড়ককে নিরাপদ করার জন্য সচেতনতামূলক মসজিদ ভিত্তিক এই ব্যতিক্রমী কার্যক্রমকে স্বাগত জানান।

সড়ক যোদ্ধা এস এম হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, সড়কে মৃত্যু রোধ কল্পে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে এবং মানুষকে আরো সচেতন করতে প্রত্যেক চায়ের দোকানে দোকানে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে, গোটা মনিরামপুরকে সড়ক দুর্ঘটনা মুক্ত মনিরামপুর হিসেবে গড়াই আমাদের লক্ষ্য।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।