সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দৈনিক ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত | চ্যানেল খুলনা

খুলনায় দৈনিক ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খুলনা প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার এ কর্মসূচি উদযাপন করে খুলনা ব্যুরো অফিস। দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে কেক কেটে কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ।

দৈনিক ভোরের দর্পণের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ জাহাঙ্গীর আলম রায়হানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম,খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ,খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ,খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু।

অন্যান্যর মাঝে আরো উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নুর হাসান জনি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি মো. জাহিদুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন হোসেন, সাংবাদিক দেবব্রত রায়, কামরুল আহসান, হাসানুর রহমান তানজির, বাহাউদ্দীন বাহার, ওবায়দুল হক তালুকদার, ইমাম হোসেন সুমন, তুফান গাইন, দৈনিক ভোরের দর্পণের খুলনা সদর প্রতিনিধি মোঃ জিয়াউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি আবুল হাশেম, ফকির গোলাম রসুল, ডা: মনিরুজ্জামান মনির, জাহিদ হোসেন হিরু,নজরুল ইসলাম বিশাল,ডা: দীপঙ্কর খুলনা হকার্স ইউনিয়নের সদস্য শাহজাহান মুন্সী সহ খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল পাঁচটায় নগর ভবনে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।