সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের সাথে খুবির কোলাবরেশনের লক্ষ্যে মতবিনিময় | চ্যানেল খুলনা

ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের সাথে খুবির কোলাবরেশনের লক্ষ্যে মতবিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের ‘কোলাবরেশন বিটুইন ইয়েল গ্লোবাল হেলথ এন্ড খুলনা ইউনিভার্সিটি অন মিটিগেশন অব মেন্টাল হেলথ ইস্যুজ আন্ডার ক্লাইমেট চেইঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় গত বৃহস্পতিবার সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের জনগণের উপর মেন্টাল হেলথ অ্যাফেক্ট, পরিবেশ দূষণসহ ইত্যাদি বিষয়ে গবেষণার লক্ষ্যে আলোচনা করা হয়। উপরোক্ত বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের বিষয় আলোচনায় স্থান পায়। সভায় ফান্ডিংয়ের বিষয়ে পরবর্তীতে ইয়েল ইউনিভার্সিটিতে প্রস্তাব পেশ করার বিষয় নিয়েও আলোচনা করা হয়।

দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আবদুল্লাহ হারুন চৌধুরী, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাঃ শওকত আলী খান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।