সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী ছাত্র আন্দোলন দৌলতপুর থানার সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী ছাত্র আন্দোলন দৌলতপুর থানার সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দৌলতপুর থানার সহ-সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান এর সঞ্চালনায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় দৌলতপুর বেবিস্টান্ড সংলগ্ন আইএবি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন দৌলতপুর থানার সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, সেক্রেটারী আলফাত হোসেন লিটন, ইসলামী ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি মুহা.মাহদী হাসান মুন্না, অর্থ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ আতিক হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার আলম গাজী, মুহা: তানভীর, সাজ্জাদ হোসেন, মুহা: ইবরাহীম, মুহা: শাহরিয়ার।

আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ আমজাদ হোসেন, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার হোসেন, মাও:ওহিদুজ্জামান, নাসির হোসেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৪ সালের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে মুহাম্মাদ রাকিবুল হাসান, সহ-সভাপতি মুহা: নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে মুহা: শাহরিয়ার তাজের নাম ঘোষণা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে অস্থিরতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: জামায়াত

বিরোধীদের সহযোগিতা চাইতে প্রধানমন্ত্রীকে সংসদে আহ্বান জানাতে হবে: সরোয়ার তুষার

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিও মাঠে থাকবে: রিজভী

এনসিপির মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তায় এবি পার্টির সাত দফা দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।