সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, এসময় আহত-২ | চ্যানেল খুলনা

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, এসময় আহত-২

বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন র্কমর্কতা শাহজাহান মিয়া জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্রগ্রাম থেকে মোংলা যাওয়ার পথে ফকিরহাটের বৈলতলী এলাকায় এসে পৌছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক সোয়াইব হোসেন (২২) ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত সহকারী জাহাঙ্গির সরদার (৩০) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সোয়াইব হোসেন সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে, ফকিরহাট উপজেলার বৈলতলী একই এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।এতে চালক মোন্নাফ ফকির (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন।

নিহত মোন্নাফ ফকির সিরাজগঞ্জ এলাকার মান্নান ফকিরের ছেলে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি ফকিরহাট মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আশরাফুল আলম নিশ্চিত করেছেন। তিনি বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।