সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে আইকিউএসির উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে আইকিউএসির উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণের প্রথম দিন সোমবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

এসময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সকলের জন্য কম্পিউটার শিক্ষা অত্যন্ত জরুরি। আমাদের প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলেরই কম্পিউটারে দক্ষ হয়ে উঠতে হবে। তিনি আরও বলেন, সময়ের সাথে প্রযুক্তির বিবর্তনে নিজেদের খাপ খাওয়ানো বড় একটা বিষয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নিজেদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হয়। পরে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

এর আগে সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ। প্রশিক্ষণে মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ভোট কিনতে এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে প্রতিপক্ষ : রকিবুল ইসলাম বকুল

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।