সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভয় দিয়ে হুমকি দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের দমানো যাবে না : নারায়ন চন্দ্র চন্দ | চ্যানেল খুলনা

ভয় দিয়ে হুমকি দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের দমানো যাবে না : নারায়ন চন্দ্র চন্দ

খুলনা- ৫ আসনের আওযামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ’ তৃণমুলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগের নেতা-কর্মীকে ভয় দেখিযে দমিয়ে রাখা যাবে না। কোন রকম অপপ্রচার করে শেখ হাসিনার সরকারের উন্নয়নের যে মহাসড়ক চলমান সেই চলমান গতিকে থামানো যাবে না। এদেশের খেটে খাওযা মানুষ অপপ্রচারের বিরুদ্ধে জেগে উঠেছে। ভয় দিয়ে হুমকি দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের দমানো যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহামেন সুযোগ্য কন্যা সফল রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে আসিন। শেখ হাসিনার পোড় খাওয়া নেতা-কর্মীরা নৌকার পক্ষে জেগে উঠেছে।’ আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে নারায়ন চন্দ্র চন্দ সকলের প্রতি আহবান জানান।

বুধবার ডুমুরিযা উপজেলার ১০ নম্বর ভান্ডারপাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাষ্টার অরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও মাষ্টার সৌরেন্দ্র হালদারের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা আধুনিক ও বিজ্ঞান মনস্ক। একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন শেখ হাসিনা তা বাস্তবায়ন করে যাচ্ছে। যার ফলে দেশ আজ একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দেশে পরিণত হয়েছে। এসব করতে গিয়ে শেখ হাসিনাকে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত, সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাবে। আর উন্নতি ও সমৃদ্ধির জন্য আমাদের নৌকাকে বিজয়ী করতে হবে।

বুধবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে ভান্ডারপাড়া মাদ্রসা প্রাঙ্গন, কাঞ্চন নগর, ধানিবুনিয়া, হাজিবুনিয়া, জাবড়া, বান্দা, উলা বাজার, ঘোনা এলাকায় জনসংযোগ, লিপলেট বিতরন ও পথসভায় বক্তব্য দেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিযা উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, শেখ শওকাত হোসেন, অধ‍্যক্ষ সৌমেন মন্ডল, প্রভাষক অমিত বিশ্বাস অপু, ধীরাজ বৈরাগী, নৃপেন বৈরাগী, মাহাবুর গাজী, সিদ্দিকুর রহমান, ইউপি সদস‍্য শেখ মাহাবুর রহমান, বশির গাজী, ইউপি সদস‍্য সঞ্জয় বিশ্বাস, আইয়ুব হোসেন, মিহির রায়, সুবির মন্ডল, মলয় মন্ডল, দিপকর বিশ্বাস, মান্নান সরদার, রাজ্জাক মোল‍্যা, আনন্দ মন্ডল, শংকর বিশ্বাস, ইউপি সদস‍্য সিরাজুল ইসলাম সিরাজ, শেখ রাজেশ, প্রীতিষ বৈরাগী, বিথীকা মল্লিক, নারায়ন চন্দ্র মন্ডল, আছাদুজ্জামান বাচ্চু, খোরশেদ মির্জা, শেখ শাহিন, রকিবুল ইসলাম খান, নজরুল ইসলাম প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।