সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অসহযোগ আন্দোলনে অবরোধ সমর্থনে খুলনা জেলা বিএনপি’র মশাল মিছিল | চ্যানেল খুলনা

অসহযোগ আন্দোলনে অবরোধ সমর্থনে খুলনা জেলা বিএনপি’র মশাল মিছিল

অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনে তিনদিনের গণসংযোগের পর রবিবার সারাদেশে বিএনপি’র একদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল করেছে খুলনা জেলা বিএনপি।

এসময় বিএনপি নেতারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ ও ‘পাতানো’ উল্লেখ করে সারাদেশের ন্যায় খুলনাবাসীর প্রতি ভোট বর্জনের আহ্বান জানান। পাশাপাশি নেতারা অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন।

মশাল মিছিলে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ ও এসএম শামীম কবির, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমীন বাবুল, বিএনপি নেতা মোঃ সরোয়ার হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী হাসান মিন্টু, খান ইসমাইল হোসেন, আবুল কালাম লস্কর, এসএম মারুফ আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি আইয়ুব হোসেন মোল্লা, শফিকুল ইসলাম বাচ্চু, শরিফুল আলম, মাহমুদুল হাসান লোটাস, হাবিবুর রহমান বেলাল, মোঃ লিটন তালুকদার, বাহাদুর মুন্সি, পীর আলী, মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, মফিজুল ইসলাম মিঠু, গাজী শহিদুল ইসলাম, হেলাল উদ্দীন, মিল্টন রায়, ইমরান খান, তানভীর আলম, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম, কাজী জাকারিয়া, মোঃ মনির লস্কার, জাফর হাসান, মোঃ নয়ন আসাদুজ্জামান ইস্রাইল বাবু, ইসমাইল খান, মনিরুজ্জামান সোহাগ, বাইজিদ, তরিকুল, ইয়াসিন আরাফাত ও আরিফ শেখ রব্বানি প্রমূখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।