সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
“সুনাগরিক হিসেবে প্রতিটি নাগরিকেরই কর্তব্য তার নিজের ভোটটি সৎ ও যোগ্য প্রার্থীকে দেয়া” : সেখ জুয়েল | চ্যানেল খুলনা

“সুনাগরিক হিসেবে প্রতিটি নাগরিকেরই কর্তব্য তার নিজের ভোটটি সৎ ও যোগ্য প্রার্থীকে দেয়া” : সেখ জুয়েল

“সুনাগরিক হিসেবে প্রতিটি নাগরিকেরই কর্তব্য তার নিজের ভোটটি সৎ ও যোগ্য প্রার্থীকে দেয়া” এই আহ্বানে মঙ্গলবার সকালে খুলনা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি তার নিজস্ব কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪, খুলনা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেখ সালাউদ্দিন জুয়েলের উপস্থিতিতে তার পক্ষে একটি নির্বাচনী প্রচারণা অফিস চালু করে।

খুলনা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উক্ত নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধনকালে সেখ সালাউদ্দিন জুয়েল বলেন, “বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিশ্বের বুকে একটি রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে। কেননা, এই কাজের ফলে দেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকা দ্রুতই বদলে যাচ্ছে। আমাদের খুলনাও সেই উন্নয়নের একই ধারায় বহমান। আমাদের স্বপ্ন বিশ্বের বুকে বাংলাদেশ আগামীতে একটি স্মার্ট দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। সুতরাং আমার বিশ্বাস, খুলনার মানুষ সেই স্বপ্নপূরণের সহযাত্রী হতে আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নৌকার পক্ষে ভোট দেবেন।”

এছাড়াও অফিস উদ্বোধনকালে উপস্থিত ঔষধ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিসিডিএস খুলনার সাবেক সভাপতি আলহাজ্জ্ব মোঃ মোজাম্মেল হক, নবগঠিত কমিটির সভাপতি মনিরুজ্জামান বাবু, সিনিয়র সহ-সভাপতি তাপস কুমার সরকার শিব, সহ-সভাপতি হাসান ফজল মাহামুদ মুন, সমিতির নির্বাচনী প্রচার সেলের সমন্বয়কারী ও সদস্য আসাদ মিরণ, প্রতাপ রুদ্র নাথ, হেদায়েতুল ইসলাম পলাশ, এইচ.এম. ফরিদ, জাকির হোসেন, শেখ রকিবুল আবেদীন বাবু, গোপাল সাহা, জনি বসু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গিয়াস উদ্দিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।