সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩ পালিত | চ্যানেল খুলনা

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩ পালিত

বৃহস্পতিবার (১২ আক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস। এই দিবস উপলক্ষে সরকারি স্বাস্থ্য বিভাগ, বেসরকারি সংস্থা সাইটসেভার্স, ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে একটি রেলি খুলনা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার অত্র হাসপাতালে এসে শেষ হয়।

রেলিতে নেতৃত্ব দিয়েছেন ডাঃ সবিজুর রহমান সিভিল সার্জন খুলনা। ডাঃ সত্যজিত মন্ডল, জুনিয়র কনসালটেন্ট চক্ষু, ডাঃ এসএম মুরাদ হোসেন আরএমও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনা। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ সিভিল সার্জন অফিস খুলনা। বনফুল চুমকি সাইটসেভার্সের খুলনা প্রতিনিধি। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মহিতুজ্জামান, পিআরও মীর মিজানুর রহমান। ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার আই কেয়ার মনির হোসেন মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কমকর্তা ও সাংবাদিক বৃন্দ। এবছরের প্রতিপাদ্য বিষয় হলো "আপনার চোখকে ভালবাসুন, কর্মক্ষেত্রেও ( Love your eyes at work"। এরপর উক্ত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা এবছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে সে অনুযায়ী কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।