সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের মডেল বেতাগা পরিদর্শনে জামালপুরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা | চ্যানেল খুলনা

ফকিরহাটের মডেল বেতাগা পরিদর্শনে জামালপুরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা

স্থানীয় পর্যায়ে সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা মডেল হিসাবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জামালপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বেতাগার অর্জন ও বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শণ শেষে বেতাগা লোক সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রানালয়ের আইএমইডি এর মহাপরিচালক ও প্রকল্প পরিচালক মু. শুকুর আলী। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিসেফের স্যোসাল পলিসি স্পেশালিষ্ট মো. আজিজুর রহমান, জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ আবুল হোসেন, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের, ফকিরহাট এসিল্যান্ড মো. আছাদুর রহমান, মেলান্দহ ইউপি চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা বেগম প্রমূখ। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী প্রধান শিক্ষক নাজমুল হুদা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।