সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ জুনায়েদ (১৯) নামের রোহিঙ্গা যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) ক্যাম্প-৮ ওয়েস্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প – ৮ ওয়েস্ট এর আই-১৮ ব্লকে অভিযান পরিচালনা করে আবদুর রহমানের ছেলে মোহাম্মদ জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান,৭টি রিভলবারের গুলি, ৪টি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ারকৃত রাইফেলের গুলি, ১৯টি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়। মো. ইকবাল বলেন, গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নোয়াখালীতে কলেজশিক্ষকের লাশ মিলল পুকুরে

জাহাজে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়াটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা : অর্থমন্ত্রী

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

মুন্সিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।