সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএসটিআইর সার্ভিল্যান্স টিম যশোরের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান | চ্যানেল খুলনা

বিএসটিআইর সার্ভিল্যান্স টিম যশোরের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান

খুলনা বিএসটিআইর সার্ভিল্যান্স টিমের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান। মঙ্গলবার (৫ আগষ্ট) যশোর জেলার পেট্রোল পাম্পগুলোর ওজন পরিমাপ করা হয়। বিএসটিআই খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজার নির্দেশে মেট্রোলজি বিভাগের সার্ভিল্যান্স টিম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সংক্রান্ত আইনের আওতায় যশোর জেলা সদরের মেসার্স দেশ ফিলিং স্টেশন, মেসার্স তাহের সন্স ফিলিং স্টেশন,মেসার্স যশোর টার্মিনাল ফিলিং স্টেশন,মেসার্স আকবর ফিলিং স্টেশন সমূহে পরিদর্শন ও ওজন পরিমাপ করা হয়।

এছাড়াও যশোরের নওয়াপাড়ার মেসার্স মজুমদার ব্রান ওয়েল মিলস, এর পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহনের আবেদন প্রেক্ষিতে পরিদর্শন ও তাদের প্রিশিসন ব্যালেন্স ও অন্যান্য ডিজিটাল স্কেল যাচাই করা হয়।

সার্ভিল্যান্স টিমের অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনা সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ লিয়াকত হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলী হাসান,মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

জনস্বার্থে বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।