সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউন্সিলর প্রার্থী আনিছ বিশ্বাসকে ৬ ঘন্টা সময় দিয়ে শোকজ, জবাব দাখিল | চ্যানেল খুলনা

কাউন্সিলর প্রার্থী আনিছ বিশ্বাসকে ৬ ঘন্টা সময় দিয়ে শোকজ, জবাব দাখিল

খুলনা সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও বর্তমানর প্রার্থী মোঃ আনিছুর রহমান বিশ্বাসকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা। কেন তার প্রার্থিতা বাতিল করার জন্য নির্বাচন কমিশন সচিবালয় লিখিত আকারে জানানো হবে না-৬ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুন) বিকালে আনিস বিশ্বাসকে এই চিঠি দেওয়া হয়। পরে এ বিষয়ে লিখিত জবাব দিয়েছেন কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান বিশ্বাস।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু (প্রতীক ঠেলাগাড়ি) এর নির্বাচনী প্রচার কাজে বাধা এবং সংখ্যালঘুদের ভয়-ভীতি প্রদান, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন বক্তব্য প্রদান করেছেন, যার একটি ভিডিও ক্লিপ দাখিল করা হয়েছে। যা সিটি কর্পোরেশন (নির্বাচন বিধিমালা ২০১৬ এর ১৮ (ক) বিধির সুস্পষ্ট লংঘন।

ইতোপর্বে গত ৩ জুন মিছিল-শোডাউন করার অপরাধে আপনাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বার বার নির্বাচনী আচরণবিধি বহির্ভূত কাজ করায় ‘কেন আপনার প্রার্থীতা বাতিল করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে লিখিত আকারে জানানো হবে না’ তার লিখিত জবাব পত্র প্রাপ্তির ৬ ঘণ্টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, খুলনা অঞ্চল, খুলনা) সশরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, উত্তর প্রাপ্তির পর পরবর্তীত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন আনিছুর রহমান বিশ্বাস। তিনি তাঁর খণ্ডিত বক্তব্য উপস্থাপন ও অসত্য অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। প্রার্থী তাঁর বক্তব্যের স্বপক্ষে দালিলিক প্রমাণও দেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।