সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীর ১৬নং ওয়ার্ডে নৌকা’র পক্ষে কাউন্সিলর আনিস বিশ্বাসের গণসংযোগ | চ্যানেল খুলনা

নগরীর ১৬নং ওয়ার্ডে নৌকা’র পক্ষে কাউন্সিলর আনিস বিশ্বাসের গণসংযোগ

নগরীর ১৬নং ওয়ার্ডের ইসলামিয়া কলেজ রোডে আনিস নগর এলাকায় গতকাল রবিবার (০৪ জুন) নৌকা প্রতীক ও নিজের ঘুড়ি মার্কার ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস। ভোটারদের দ্বারে-দ্বারে নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যোগ্য, সৎ ও পরীক্ষিত ব্যক্তিকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে না পারলে শুধু এলাকার উন্নয়নই পিছিয়ে যাবে না; সন্ত্রাসী, ভূমিদস্যু ও অবৈধ অর্থদাতারা মাথা চাড়া দিয়ে উঠবে। তাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে। তাই মিথ্যা প্রলোভনে পড়ে পবিত্র ভোট নষ্ট না করে অবশ্যই ঘুড়ি মার্কায় ভোটদানের আহবান জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস।
ভোটারদের দ্বারে-দ্বারে গেলে কাউন্সিলর আনিস বিশ্বাসকে আলিঙ্গনে অশ্র“বিজড়িত কণ্ঠে দোয়া করেন বয়োজেষ্ঠ্য নারী ও মুরব্বীরা। গণসংযোগকালে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।