সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নৌকার পক্ষে ১৯ ও ২০নং ওয়ার্ডে শেখ রাসেল পরিষদের গণসংযোগ | চ্যানেল খুলনা

নৌকার পক্ষে ১৯ ও ২০নং ওয়ার্ডে শেখ রাসেল পরিষদের গণসংযোগ

খুলনা মহানর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত ১৪দল সমর্থিত কেসিসি নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা নগরীর ১৯ ও
২০নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে।
রবিবার সন্ধ্যায় খলিল চেম্বার মোড় থেকে শুরু করে ১৯ ও ২০নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়। গণসংযোগকালে নৌকা প্রতিকের পাশাপাশি ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বিপ্লবের ঠেলাগাড়ি প্রতিক ও ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গাউসুল আজমের লাটিম প্রতিকের পক্ষেও ভোট প্রার্থানা করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন খুলনা মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহম্মদ নূরু, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল হক, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চ ম মুজিবুর রহমান, সোনাডাঙ্গা
থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ মাঈনুল হাসান রনি, সহ-সভাপতি মোঃ বাইতুল ইসলাম, মোঃ এনামুল বিশ্বাস, যুগ্ম-সম্পাদক শাহ আরাফাত রাহিব, রুবেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ তুনান, ইসহাক হোসেন ইমু, এনামুল ইসলাম তাপু, প্রচার সম্পাদক মইনুল হোসেন মৃদুল, উপ-আইন সম্পাদক কামরুল হুদা, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফাহিদ হোসেন ঐশ্বর্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।