সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনাবাসীকে আর ধোকা দিয়ে বোকা বানানো যাবে না : মুশফিক | চ্যানেল খুলনা

খুলনাবাসীকে আর ধোকা দিয়ে বোকা বানানো যাবে না : মুশফিক

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক বলেছেন, খুলনাবাসীকে আর ধোকা দিয়ে বোকা বানানো যাবে না। তিনি বলেন, বিগত পাঁচ বছর ধরে শুধু খোঁড়াখুাঁড়ি করে নগরীর সকল রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ পাঁচ বছর ধরে এ যন্ত্রণা ভোগ করে আসছে। কিন্তু সেই ব্যক্তি আবারও বলছেন নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করবো। অপরিকল্পিত উন্নয়নের কারণে আজ এ অবস্থা।
রবিবার (৪জুন) সকালে নগরীর ক্রিসেন্ট জুট মিলস, মুজগুন্নী, নতুন রাস্তা, দৌলতপুর, ফুলবাড়ি গেট, মহেশ্বরপাশা এলাকায় টেবিল ঘড়ি মার্কা প্রতীকের নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন।
এস এম মুশফিকুর রহমান মুশফিক আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য ও প্রশাসনের কর্মকান্ডে খুলনার মানুষ ভোট কেন্দ্রে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ক্ষমতাসীন দলের প্রার্থী ও ক্ষমতার লেজুড়বৃত্তি করা অপর একটি দলের প্রার্থী পরস্পরের অবৈধ সম্পদের চিত্র তুলে একে অপরের মুখোশ উন্মোচন করছেন। যা নির্বাচনে লেভেল প্লেয়েইং মাঠের সৌন্দর্য হারাচ্ছে। পরস্পরে থলের বিড়াল বের করে দিচ্ছেন। এতে নগরবাসীর কাছে অস্বস্তির বার্তা পৌঁছে যাচ্ছে। তাই খুলনাবাসী এবার তাদের বর্জন করে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে প্রতিবাদ জানাতে প্রস্তুত। তিনি খুলনাবাসীকে আগামী জুন সারাদিন টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে জনতার নেতা বেছে নেওয়ার আহবান জানান। পরে বিকেলে তিনি নগরীর বড় বাজার এলাকায় ব্যাপক প্রচারণা চালান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।