সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের শোক বিবৃতি | চ্যানেল খুলনা

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের শোক বিবৃতি

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও চিতলমারী শিশু কানন বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক খান হাফিজুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার বিকালে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেণ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মৃত হাফিজুর রহমান দীর্ঘদিন ডায়বেটিস ও উচ্চ রক্ত চাপে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। এদিকে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য খান হাফিজুর রহমানের মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাব সভাপতি দেবাশীষ বিশ্বাস, সহ-সভাপতি পংকজ রায়, শেখর ভক্ত, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোয়েল, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য এস এস সাগর, পংকজ ম-ল, কপিল ঘোষ, সোয়েল সুলতান মানু, তাওহিদুর রহমান বাবুসহ পেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।