সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীর ১৬নং ওয়ার্ডে মেয়র প্রার্থী খালেকের পক্ষে কাউন্সিলর আনিস বিশ্বাসের গণসংযোগ | চ্যানেল খুলনা

নগরীর ১৬নং ওয়ার্ডে মেয়র প্রার্থী খালেকের পক্ষে কাউন্সিলর আনিস বিশ্বাসের গণসংযোগ

নগরীর ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস। গতকাল সোমবার (২৯ মে) সকাল ও বিকেলে নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি।
নগরীর জলীল সরণী ও বয়রা মেইন রোড এলাকায় জনসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই। তার মতো দক্ষ কর্মবীর নগরপিতা নির্বাচিত হলেই খুলনাবাসীর স্বপ্ন পূরণে পদ সুগম হবে। একই সাথে তার ঘুড়ি মার্কায় ভোট দিয়ে ১৬নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাধারণ ভোটারদের দোয়া ও ভোট প্রার্থনা করেছেন কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস। একই সাথে সাধারণ ভোটারদের মিথ্যা প্রলোভনে পড়ে বিভ্রান্ত না হতে আহবান জানিয়েছেন সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র। গণসংযোগকালে রাজনীতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।