সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেলা’র আয়োজনে ইটভাটার সমস্যা ও লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীদের নিয়ে আলোচনা সভা | চ্যানেল খুলনা

বেলা’র আয়োজনে ইটভাটার সমস্যা ও লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীদের নিয়ে আলোচনা সভা

রবিবার (২৮ মে) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে রতনপুর সিএবি ইটভাটার সমস্যা ও লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শরিফেুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর এলাকার অন্যতম নাগরিক সংগঠক আলবার্ট মাইকেল মন্ডল, সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বেলা, খুলনা বিভাগের বিভাগীয়য় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। আলোচনায় ক্ষতিগ্রস্থ কৃষক এবং এলাবাসীরা বলেন, রতনপুর এলাকা একটি কৃষিপ্রধান এলাকা। এই এলাকায় বছরে তিনটি ধান ছাড়াও পানের বরজ, আম এবং লিচু বাগাানে ঘেরা।
এমন একটি এলাকায় জনৈক চাঁদ আলী দীর্ঘ দুই বছর ধরে ২৬ বিঘা জমি লীজ নিয়ে সেখানে ইটভাটা কার্যক্রম পরিচালনা করে আসছে। এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবনধারণ করে। অর্থাৎ অধিকাংশ মানুষ কৃষি ও পানের বরজ-আমও লিচু চাষের উপর নির্ভরশীল। এলাকায় তিন ধর্মের জনগোষ্ঠী আছে যার শতকরা ৬০ ভাগ খৃষ্টান, শতকরা ২৫ ভাগ মুসলমান এবং শতকরা ১৫ ভাগ হিন্দু ধর্শাবলম্বী যারা এই ইটভাটার আধা থেকে একমাইলের মধ্যে বসবাস করে। ক্ষতিগ্রস্থ কৃষকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকার মানুষ জীবিকা রক্ষার তাগিদে এই ইটভাটা চায় না। এলাকার মানুষের অভিযোগ থাকা সত্ত্বেও চাঁদ আলী জোরপূর্বক এই ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে। এই ইটভাটা এভাবে চলতে থাকলে সবাই কৃষিজমি হারিয়ে কর্মহীন হয়ে পড়বে। এলাকার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হবে। তারা দুঃখ প্রকাশ করে বলেন, ইটভাটা বন্ধের দাবিতে এলাকার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেরও কোন ফল পাচ্ছে না। জনেগোষ্ঠীর উপস্থিত প্রতিনিধিরা এলাকার কৃষি, পানের বরজ, আম-লিচু বাগান, জনবসতি রক্ষায় জরুরীভাবে এই ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মোন মন্ডল, উত্তম দাস, মোঃ হাসিবুল মোল্লা, সন্তোষ বিশ্বাস, নিলু মন্ডল, বিষ্ণু মন্ডল, মোঃ আব্দুর রশীদ, মোঃ আন্নাল তরফদার, মোঃ খোকন সেখ প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।