সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসি নির্বাচন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি | চ্যানেল খুলনা

কেসিসি নির্বাচন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

আগামী ১২ জুন-২০২৩ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে (The Arms Act,1878 (Act X1 of 1878) এর ১৭(ক)(১)ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিম্নোক্ত আদেশ জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের পূর্বের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ মোট পাঁচ দিন (১০ জুন থেকে ১৪ জুন তারিখ পর্যন্ত) সকল বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণ অস্ত্রসহ চলাচল বা অস্ত্র প্রদর্শন করতে পারবেন না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধাসরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

খুলনার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।