সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে খুলনায় ছাত্র সমাবেশ | চ্যানেল খুলনা

নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে খুলনায় ছাত্র সমাবেশ

জাতিসংঘ ঘোষিত ৭ম সড়ক নিরাপত্তা সপ্তাহ (গ্লোবাল রোড সেফটি উইক) উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে তানজিমুল উম্মাহ মাদ্রাসার খুলনা শাখার ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তানজিমুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিসচা’র খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। তানজিমুল উম্মাহ মাদ্রাসার শাখা সহকারী প্রধান আহসান হাবিবের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন নিসচা’র সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, হোস্টেল সুপার বেলাল হোসাইন, সহকারী হোস্টেল সুপার গাজী আব্দুল্লাহ ।

সমাবেশে প্রধান অতিথি তানভীর আহমেদ তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনায় আঘাত বা মৃত্যু ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জীবনে গতির ছন্দপতন ঘটায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বেশিরভাগই শিশু ও তরুণ, যারা দেশের সম্ভামনাময় এবং কর্মক্ষম অংশ। যারা দেশের জন্য আরও অবদান রাখতে পারে।তাই সড়কে সকলে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। জেব্রাক্রসিং দেখে সড়ক পারাপার হতে হবে।

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। পথচলা নিরাপদ করতে সবার আগে নিজেকে সচেতন হতে হবে। মোটরসাইকেলের চালক ও যাত্রী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা অনেকটা অনেকটা কমে আসবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।