সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা শহরের জলবদ্ধতা নিরসনের আশ্বাস আবদুল আউয়ালের | চ্যানেল খুলনা

খুলনা শহরের জলবদ্ধতা নিরসনের আশ্বাস আবদুল আউয়ালের

সোমবার (১৫ মে) খুলনার সর্বসাধারন জনতার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। তিনি জনগনের সার্বিক খোজখবর নেন এবং সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় তিনি বলেন, জলবদ্ধতা খুলনা সিটির বড় একটি সমস্যা। শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থা নয়, সঠিক পরিকল্পনা করে তা বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যা দূর করা সম্ভব। যে সকল সরকারী খাল আছে তা দখলমুক্ত করতে হবে। আমাকে যদি খুলনার নগর পিতা করা হয় আমি কথা দিচ্ছি খুলনায় জলাবদ্ধতা নিরসনে আমি অগ্রনী ভূমিকা রাখবো।

তিনি আরও বলেন, আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তাহলে জনগনকে সাথে নিয়ে খুলনায় দুর্নীতিকে শক্ত হাতে দমন করবো। সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত নগরী হিসাবে গড়ে তুলবো।

এসময় মেয়র প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, আলহাজ্ব আবুল কাশেম, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, এস এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, আবুল কালাম আজাদ,আলহাজ্ব মারুফ হোসেন,হাফেজ খায়রুল ইসলাম, কাজী তোফায়েল হোসেন, যুবনেতা মুফতী আ.হ.ম আব্দুর রহমান মিয়াজী, আব্দুর রশিদ, মোস্তফা আল গালিব প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।