সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আরও উন্নত গেমিং অভিজ্ঞতা দিতে বাজারে ইনফিনিক্স হট ৩০ | চ্যানেল খুলনা

আরও উন্নত গেমিং অভিজ্ঞতা দিতে বাজারে ইনফিনিক্স হট ৩০

হট সিরিজের নতুন স্মার্টফোন হট ৩০ বাজারে এনেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। তরুণ গ্রাহকদের চাহিদা বিবেচনা করে উদ্ভাবনী প্রযুক্তিতে ডিজাইন করা এই ফোনে আছে দুর্দান্ত পারফরম্যান্স, উজ্জ্বল ও স্পষ্ট হাই-ডেফিনেশন স্ক্রিন এবং গেমিং প্রযুক্তির উন্নত সংস্করণের সমন্বয়।
৮-কোর আর্কিটেকচার ডিজাইনের শক্তিশালী প্রসেসর হেলিও জি৮৮৮ এর সাথে সর্বোচ্চ ২.০ গিগাহার্জের দু’টি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর দিয়ে তৈরি হয়েছে গেমিং ফোন হট ৩০। ফলে গেমিং অভিজ্ঞতা হবে আরও উপভোগ্য। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে ফাস্ট লোডিং, পাওয়ার অপটিমাইজেশন এবং ১৮টি পর্যন্ত অ্যাপ একসাথে চালানোর সুবিধা। একাধিক নেটওয়ার্কে যুক্ত থাকার সুবিধার্থে লিংক বুমিং প্রযুক্তিও আছে হট ৩০ স্মার্টফোনটিতে। এর ফলে ওয়াই-ফাই ও ডেটা একসাথে কাজ করবে এবং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে না গেমাররা।
হট ৩০ ফোনের ব্যাটারি সক্ষমতা ৫০০০ এমএএইচ। ৫% চার্জেও ২ ঘণ্টা পর্যন্ত পারফর্ম করতে পারে এই ফোন। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে ৩০ মিনিটে ৫৫% পর্যন্ত চার্জ তুলতে পারে হট ৩০।
গেমিং ও ভিডিও দেখার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দিতে ফোনটিতে আছে ১০৮০ পিক্সেলের হাই-রেজোলিউশন ৬.৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন, ৯০ হার্জ হাই রিফ্রেশ রেট এবং ২৭০ হার্জ টাচ স্যাম্পলিং রেট। এই স্ক্রিন, গেমারদের মাইক্রো-অপারেশনের জন্য দ্রুত রেসপন্স করতে তৈরি করা হয়েছে। পাশাপাশি স্লিম বডির হট ৩০ তে সাউন্ড কোয়ালিটি বাড়াতে আরও আছে ডুয়েল স্পিকার ডিজাইন এবং ডিটিএস প্রযুক্তি। ৪+১২৮জিবি এবং ৮+১২৮জিবি র‌্যাম ও রমের দু’টি ভেরিয়েন্ট পাওয়া যাবে বাজারে।
হট ৩০ স্মার্টফোনে আছে এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০-মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স। আরও আছে একটি মাল্টি-ফ্রেম ওভারলে অ্যালগরিদম, যা রাতের ছবির মান উন্নত করে এবং বিভিন্ন ধরনের নাইট ফিল্টার স্টাইল প্রদান করে। এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি প্রেমীদের চাহিদা মেটাবে। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট অথবা স্ট্রিট ফটো, আগ্রহী ফটোগ্রাফাররা তাদের পছন্দের ছবি তুলে ফাইন টিউন করতে পারবেন এই ফোনে।
সাশ্রয়ী মূল্যে মাত্র ১৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে ইনফিনিক্স হট ৩০ স্মার্টফোনটি। নতুন প্রজন্মের গতিশীল জীবনযাত্রার সাথে মিল রেখে এই ফোনটি গেমার, ফটোগ্রাফার অথবা মাল্টিটাস্কারদের জন্য উপযুক্ত।
এছাড়াও, হট ৩০ বাজারে আসা উপলক্ষে চলছে ইনফিনিক্স ও এমএলবিবি-র ‘ইয়োর পোজ, ইয়োর স্মাইল’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা ইনফিনিক্সের যেকোনো আউটলেটে গিয়ে সেট-আপ ব্যাকড্রপের সামনে ছবি তুলবেন এবং #yourposeyoursmile হ্যাশট্যাগ দিয়ে সেই ছবি স্যোশাল মিডিয়াতে পোস্ট করবেন। ক্যাম্পেইনে বিজয়ীরা পাবেন হট ৩০ স্মার্টফোন ও অন্যান্য উপহার।
তাছাড়া, ইনফিনিক্স ফোন কিনলে অন্যান্য পুরস্কারের সাথে থাকছে ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে ট্যুর জিতে নেওয়ার সুযোগ। ‘আমরা আছি আপনার সাথে (উই আর হিয়ার ফর ইউ)’ এই মূলমন্ত্র নিয়ে পুরো রমজান মাস জুড়ে চলবে ক্যাম্পেইনটি। ইনফিনিক্স গ্রাহকদের জন্য এই ঈদে আরও আছে মোটরসাইকেল, রেফ্রিজারেটর, হট ৩০ স্মার্টফোন এবং ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ।

ইনফিনিক্স: ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের আওতায় বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি। আজকের তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়।
“ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)” মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স আজকের তরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৪০টির বেশি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি করা হয়। বিস্ময়কর গতিতে বিস্তার ঘটছে ইনফিনিক্সের। ২০১৯-২০২১ সালে কোম্পানিটির অভূতপূর্ব ১৫৭% প্রবৃদ্ধি ঘটেছে। চমকপ্রদ ডিজাইন ও দারুণ মানের ফ্ল্যাগশিপ-লেভেল ডিভাইস প্রস্তুত করা চালিয়ে যাওয়ার বড় পরিকল্পনাও তাদের রয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।