সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীদের বাসায় ইফতার সামগ্রী | চ্যানেল খুলনা

খুলনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীদের বাসায় ইফতার সামগ্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খুলনায় আন্দোলন সংগ্রামে নিহত, প্রয়াত ও কারাবন্দি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে রমজানে ইফতারসামগ্রী পাঠানো হয়েছে।
গত দুইদিনে জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধায়নে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িতে এসব ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের
নেতাকর্মীরা এসব ইফতার সামগ্রী পৌছে দেয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) মহানগর বিএনপি মিডিয়া সেল উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। সারাদেশে টিসিবি পণ্যের পিছনে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়েও পাচ্ছে না। যে কার্ড বিতরণ করা হয়েছে, তাতেও দলীয়করণ করা হয়েছে। দেশে নীরব দুর্ভিক্ষের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। বিএনপির কোন নেতাকর্মী যেন রমজান মাসে কষ্ট না পায় সে লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলন সংগ্রামে নিহত, প্রয়াত ও কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের জন্য ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।