সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় বিভিন্ন কর্মসূচি | চ্যানেল খুলনা

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় বিভিন্ন কর্মসূচি

২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৮৯ সালের এদিনে তৎকালীন বিরোধীদলীয় নেতা,আওয়ামী লীগ সভানেত্রী, আজকের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা,তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ করে দেয়ার জন্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গঠন করেছিলেন ।
গৌরব সংগ্রাম ও ঐতিহ্যের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে চারটায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালি,সন্ধ্যা ৬টায় একই স্থানে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো; সাদিকুর রহমান সোহেল।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।