সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএইচবিএফসি পর্ষদ চেয়ারম্যান সেলিম উদ্দিনের পুন:নিয়োগ | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি পর্ষদ চেয়ারম্যান সেলিম উদ্দিনের পুন:নিয়োগ

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে ১৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রথিতযশা হিসাববিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে পুনঃ নিয়োগ করা হয়েছে। দ্যা ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সহসভাপতি ড. সেলিম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএইচবিএফসিতে যোগদানের পূর্বে ড. সেলিম রূপালী ব্যাংক লিঃ এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রূপালী ইনভেস্টমেন্ট লিঃ, প্রিমিয়ার ব্যাংক লিঃ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন।
ড. সেলিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ হতে ১ম শ্রেণিতে প্রথম স্থানসহ মাস্টার্স ডিগ্রী অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগে যোগদান করেন। ড. সেলিম আইসিএমএবি হতে সিএমএ; আইসিএবি হতে সিএ; ইউনিভার্সিটি অব ব্রাসেলস, বেলজিয়াম হতে এমবিএ; আইসিএইডব্লিউ, ইউকে হতে সিআইএফআরএস; সিআইপিএফএ, ইউকে হতে পিএফএ এবং ইউনিভার্সিটি অব চিটাগাং হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি একজন সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী হিসেবে একাধারে আইসিএবি, আইসিএমএ এবং সিআইপিএফএ, ইউকে এর ফেলো সদস্য। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর ৬০ এর অধিক প্রকাশিত প্রবন্ধ রয়েছে। এছাড়া তিনি বর্নাঢ্য কর্মজীবনের অংশ হিসেবে বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা অর্জনসহ দেশে বিদেশে বিভিন্ন সভা সেমিনারে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।