সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এমইউজের সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দীনের ১৮ম শাহাদাৎবার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

এমইউজের সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দীনের ১৮ম শাহাদাৎবার্ষিকী পালিত

বিস্তারিত কমসুচীর মধ্যদিয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ১৮ম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এমইউজে খুলনার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর রায়েরমহলস্থ শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কবর জিয়ারত ও বিশেষ দোয়া করা হয়।
এ সময় ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সিনিয়র সদস্য মুনীর উদ্দিন আহমেদ, এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, শহীদের ছোট ভাই ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শেখ শামসুদ্দিন দোহা, কুতুব উদ্দিন রব্বানী প্রমূখ।
উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শক্তিশালী বোমাা হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন। রোববার জোহরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে । উক্ত দোয়া মাহফিল যথাসময়ে সকলকে হাজির হওয়ার জন্য এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় আহবান জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।