সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী আন্দোলন খানজাহান আলী থানার সভাপতি মাসুম, সেক্রেটারী কামরুজ্জামান | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খানজাহান আলী থানার সভাপতি মাসুম, সেক্রেটারী কামরুজ্জামান

ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে দ্বি বার্ষিক শূরা অধিবেশন ও থানা সম্মেলন’২৩ গতকাল শুক্রবার ১০ই ফেব্রুয়ারী রাত ৯ টায় নগরীর  ফুলবাড়ীগেটস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
থানা সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া।
থানা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক নাজিম হাওলাদার নাঈম এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের খুলনা মহানগরীর সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজি, সাধারণ সম্পাদক  মোঃ আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মোঃ মঈন উদ্দীন, অর্থ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মিসবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখার সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সাংগঠনিক সম্পাদক আজাদ মোল্লা, হাফিজুর রহমান ফারুকী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মানজারুল হুদা, মোস্তফা প্রিন্স, নজরুল হুদা চৌধুরী, মোস্তফা হোসেন, মোঃ হেদায়েতুল্লাহ, রমজান শেখ, সাব্বির হুসাইন, আব্দুল্লাহ সুমন, সুজন, ফেরদাউস সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি খানজাহান আলী থানা শাখার ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ জামাল হোসেন, সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী মোঃ আজাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক নাজিম হাওলাদার নাঈম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।