সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় শ্রমিকলীগের সহ-সভাপতির উপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ | চ্যানেল খুলনা

মোংলায় শ্রমিকলীগের সহ-সভাপতির উপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা শ্রমিক লীগ এর সহ-সভাপতি মোঃ রাজীবুল আলীম এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে ।
জানা যায় যে, মোংলা উপজেলা শ্রমিক লীগ এর সহ-সভাপতি মোঃ রাজীবুল আলীমকে গত ৩১জানুয়ারী আনুমানিক বেলা ১০ টা থেকে ১২ টার মধ্যে ৪ বার দুবৃত্তকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এই হামলাকারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী (তিনি বর্তমানে জামিনে আছে) । ৩/৪ জন সন্ত্রাসী বেপরোয়াভাবে রাজীবুল আলীমের উপর হামলা করে তাকে গুরুতর জখম করে। এ সময় আশেপাশের লোকজন ছুটে এলে তাকে রেখে হামলাকারিরা পালিয়ে যায় । গুরুতর অবস্থায় রাজীবুল আলীমকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । আহতের অবস্থা খারাপ হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রাজীবুল আলীম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জাতীয় শ্রমিক লীগ, মোংলা উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে রাজীবুল আলীমের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও ঘৃনা জানানো হয়েছে এবং আক্রমনকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।