সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব | চ্যানেল খুলনা

পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

কথায় বলে পৌষ পার্বণের পিঠা উৎসব। এ উৎসব একান্তভাবেই বাঙালির উৎসব। শীত-গ্রীষ্মের সকালগুলো মুখর ও আনন্দময় হয়ে ওঠে নানা রকম পিঠার অনন্য স্বাদে। কিন্তু বর্তমানে নানা ধরণের ফাস্ট ফুডের জোয়ারে আমরা গ্রাম বাংলার পিঠার কথা ভুলতেই বসেছি। সেই ঐতিহ্যকে তুলে ধরতে দেশে এখন নানা ধরনের পিঠা উৎসব হয়।
এরই অংশ হিসেবে নগরীর খালিশপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠা পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ে হয়ে গেল শীতের পিঠা উৎসব।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত পিঠা উৎসবে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ।
পিঠা উৎসবে প্রাক্তন ও নবাগত ছাত্র-ছাত্রীদের মিলনমেলার এক অপূর্ব দৃশ্য দেখা যায়। ছোট বেলার পিঠাপুলির কথা স্মরণ করেন শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ অনেকে। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মজুমদার বলেন, এই পিঠা উৎসবের সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করেছেন শিক্ষার্থীরা। আমরা শুধু সহযোগিতা করেছি মাত্র। আগামীতে আমরা আরো বড় পরিসরে এ পিঠা উৎসবের আয়োজন করব।
সহকারী প্রধান শিক্ষক মোঃ হালিম স্যার বলেন, আমরা শিক্ষকরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে পিঠার স্বাদ গ্রহণ করেছি। অনেক সুন্দর ভাবে গুছিয়ে সাজিয়েছে বাচ্চার। খুবই ভালো লাগছে এই আয়োজনটি।
উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল দুধপুলি পিঠা, পুলি পিঠা, পাঠি সাপটা, জামাই পিঠা, বেনি পিঠা, পাকান পিঠা, ভাপা পিঠা, কমলা সুন্দরী, তালের বড়া, নকশী পিঠা, সেমাই পুলি পিঠা, রস পিঠা, সবজি পাকান, শামুক পিঠা, ডিম পিঠা, ক্ষীর পুলি পিঠা, দুধ চিতই পিঠা, সুজি পিঠা, ডিমসুন্দরী পিঠা, ঝাল পিঠা ডাল পিঠা, নারিকেল পুলি পিঠা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।