সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি উপাচার্যের সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

খুবি উপাচার্যের সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন আজ ১৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি খুলনা তথা দেশের বিকাশে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
উপাচার্য খুলনার নবাগত জেলা প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষত খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ কয়েকটি দিকে আলোকপাত করে এসব ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। জেলা প্রশাসক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভব সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। সাক্ষাতকালে জেলা প্রশাসককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।