সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েট অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

এরশাদ সভাপতি, মাহমুদ সাধারণ সম্পাদক

কুয়েট অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।
২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে নির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শিহাব উদ্দিন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রাজীন আবীর, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রকৌশলী কাউসার আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রকৌশলী মোঃ আশিকুর রহমান নয়ন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ মেহেদী ইসলাম, আইন বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী আবীর, ট্রেজারার পদে শাহ্্ মোঃ শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী টুম্পা রানী রায়, সদস্য পদে মোঃ হেলাল ফকির, মোঃ মঈনুল হক ও মোঃ জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী প্রদীপ কুমার দাস এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জান্নাতুল ফেরদৌস দোলা, নাহিদা সুলতানা ও প্রকৌশলী মোঃ আসিফ আঞ্জুম আকাশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।