সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেসিসির ড্রেনেজ খাতের বরাদ্দ সুষ্ঠু ব্যবহারসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

কেসিসির ড্রেনেজ খাতের বরাদ্দ সুষ্ঠু ব্যবহারসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অবৈধ স্থাপনা উচ্ছেদ, ড্রেনেজ খাতে বরাদ্দ বাজেটের সুষ্ঠু ব্যবহারসহ পানি নিষ্কাশনের জন্য ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। তাদের অন্যান্য দাবি মধ্যে রয়েছে ড্রেনে বর্জ্য ফেলা বর্জন, রাস্তা সংযোগ ড্রেন নির্মাণ, খাল খনন, বস্তি এলাকার ১০ রাস্তা-ড্রেন নির্মাণ, ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটি গঠন, ঢাকনা যুক্ত ড্রেন নির্মাণ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর সুশীলন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নাগরিক কমিটি (সিএসও), শুভশক্তি ও সুসমাজ নেটওয়ার্ক যৌথভাবে এ দাবি জানায়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির সভাপতি মিনা আজিজুর রহমান।

মিনা আজিজুর রহমান বলেন, খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে ১ হাজার ২০৬ কিলোমিটার ড্রেন রয়েছে। কিন্তু পরিকল্পিত ড্রেন ব্যবস্থাপনা না থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খাবার পানির সংকট, পানি বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক জনগোষ্ঠীর নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা। নাগরিক কমিটি, যুব ও শিক্ষার্থীদের নেটওয়ার্ক নগরীর ৫ ও ৯ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তোলার আলোকে পানি ব্যবস্থাপনায় ১০ দফা উপস্থাপন করেছে। বিষয়টি নগর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি বাস্তবায়ন হলে নগর পানি ব্যবস্থায় চিত্র পাল্টে যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহম্মদ আলী, ৯ নম্বর কাউন্সিলর এমডি মাফজুর রহমান লিটন, প্রধান কনজারভেন্সি কর্মকর্তা মো. আব্দুল আজিজ, নারী নেত্রী সিলভি হারুন, শিরিন পারভীন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।