সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান: সালাম মৃর্শেদী এমপি | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান: সালাম মৃর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান। এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। যারা সে সময় তলাবিহীন ঝুড়ি বলতো, আজ তারাই দেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করেন। এটাই আওয়ামী লীগের অর্জন। আন্তর্জাতিক অঙ্গনে নারী নেত্রীদের মধ্যে আইকন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ সকলের সাথে সুসম্পর্ক রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে জাতীয় নির্বাচনে যে স্বপ্ন দেশের মানুষকে দেখিয়ে ছিলেন, আজকে সেই স্বপ্ন বাস্তবে রূপলাভ করেছে।

তিনি আরো বলেন,ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তব রূপলাভ করেছে। ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার; গভীর সমুদ্রের তলদেশে অপটিক্যাল ফাইবার নির্মাণ, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন, মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু, উপজেলা শহরে ব্যাংকের এটিএম বুথ নির্মাণসহ সহজলভ্য ইন্টারনেট সেবা এখন মানুষের দোরগোড়ায়। সকল ক্ষেত্রে ডিজিটাল এর সুবিধা আমরা ভোগ করছি।

রূপসায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (৯ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপসা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফ, ম, আ, সালাম।
উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহা দিবা শামস, রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস,উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,
জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আব্দুল মজিদ ফকির,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফ, ম আলাউদ্দিন মাহমুদ, মোরশেদুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ খান মারুফুল হকসহ অনেকেই।
অনুষ্ঠানে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।