সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্থানীয় কৃষি সমস্যার অগ্রাধিকার চিহ্নিত এবং সমাধানে করণীয় বিষয়ক কর্মশালা | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় লোকজ’র উদ্যোগে

স্থানীয় কৃষি সমস্যার অগ্রাধিকার চিহ্নিত এবং সমাধানে করণীয় বিষয়ক কর্মশালা

স্থায়ীত্বশীল স্থানীয় কৃষির উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে লোকজ পরিচালিত কৃষক নেতৃত্বে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বটিয়াঘাটার হেতালবুনিয়া গ্রামে অনুষ্ঠিত হলো স্থানীয় কৃষি সমস্যার অগ্রাধিকার চিহ্নিত এবং সমাধানে করণীয় বিষয়ক কর্মশালা। মিজরিও-জার্মানীর আর্থিক সহায়তায় ০২ নভেম্বর ২০২২ অনুষ্ঠিত কর্মশালায় বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া, ভেন্নাবুনিয়া ও পার বটিয়াঘাটা গ্রামের কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। হেতালবুনিয়া কৃষক সংগঠন ও মৈত্রী কৃষক ফেডারেশন-এর সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন কৃষিবিদ সিরাজুল হক ও লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। কর্মশালার মাধ্যমে এলাকার কৃষিভিত্তিক সমস্যা যেমন: নদী-খালের অবৈধ নেট, পাটা, কোমর ও বাঁধ তৈরি, অকেজো স্লুইচ গেট, নদী-খাল ভরাট, কৃষির জন্য মিস্টি পানির অভাব, ক্রেতা বা ফড়িয়াদের সিণ্ডিকেট, কৃষির পণ্যের বাজার ও পরিবহন ব্যবস্থা, ফসলের লাভজনক মূল্য না পাওয়া, কৃষি ভর্তুকি প্রদানের ক্ষেত্রে দলীয়করণ, কৃষি ও সেচ কাজে পানি ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে স্থানীয় কৃষকের নিয়ন্ত্রনে না থাকা, কৃষি যন্ত্রপাতি, সার ও বীজের অতিরিক্ত দাম এবং ভালো মানসম্মত বিএডিসি’র বীজের অভাবকে চিহ্নিত করা হয়। কর্মশালার মাধ্যমে এই সকল সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।